ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক আজহারুল ইসলাম সাদী,

  • Reporter Name
  • Update Time : ১০:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৯ Time View
Print

সিনিয়র স্টাফ রিপোর্টার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মুচলেকায় মুক্তি পাওয়ার মাত্র দুই দিন পর আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের ইউনুছ গাজী। শুক্রবার (৭ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আশাশুনি থানার মামলা নং-৩৪/১৫১(তারিখ:৩১ জুলাই-২০২৬) এর পেনাল কোডের ৩৭৯ ধারার মামলার সন্দেহভাজন আসামি মো.ইউনুছ গাজীকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালতপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এর আগে,গত ৩ আগস্ট সন্ধ্যায় কোদন্ডা গ্রামের প্রদীপ দাশের মুরগির খামার থেকে একটি সোলার ব্যাটারি চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে ইউনুছ গাজী ব্যাটারিটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন—এমন সন্দেহে স্থানীয় যুবক রুবেল নামের এক ব্যক্তি তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে গ্রাম পুলিশ এবাদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের দাবি, ইউনুছ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। পরে ভবিষ্যতে আর কোনো অপরাধে জড়াবেন না এমন মুচলেকা নিয়ে স্থানীয়রা তাকে ছেড়ে দেন। এই ঘটনার দুই দিনের মধ্যে আবারও আটক হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুক্তির দুই দিন পর আবারও পুলিশের হাতে আটক আজহারুল ইসলাম সাদী,

Update Time : ১০:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬