ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকবিরোধী ভূমিকা জোরদারের আহ্বান ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি) গাজীপুর ৩।

  • Reporter Name
  • Update Time : ১১:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View
Print

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার পাশাপাশি সমাজে মাদকের বিস্তার রোধে গণসচেতনতা তৈরিতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।   (৬’ই আগস্ট ২০২৬) বৃহস্পতিবার সকালে, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাতের জন্য তাঁর সঙ্গে মিলিত হলে তিনি এ আহ্বান জানান।   সাক্ষাৎকালে এমপি বাচ্চু বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সঠিক তথ্য যাচাই করে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে অপসাংবাদিকতার প্রবণতা থেকে দূরে থেকে পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।   তিনি আরও বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।   এ সময় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।   উল্লেখ্য, গত (১’লা আগস্ট ২০২৬) অনুষ্ঠিত শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে সোলায়মান মোহাম্মদ, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহীন আলম এবং প্রচার সম্পাদক হিসেবে আল আমিন নির্বাচিত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে মডেল মসজিদের উদ্বোধন লেমন সরকার, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন এলাকায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) দুপুর ১ টায় মডেল মসজিদের কক্ষে আনুষ্ঠানিকভাবে মসজিদ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান। এসময় আরও বক্তব্য দেন- থানার ওসি আমানুল্লাহ আল বারী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার প্রমুখ। এছাড়াও সাবেক সাংসদ ইয়াসিন আলী, পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সাবেক পৌর মেয়র আলমগীর সরকার, ডাঃ জাহাঙ্গীর আলম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ও মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধক তার বক্তব্যে বলেন, আজ এ মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, এ মসজিদ নির্মাণে যারা টাকা-পয়সা ও শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইসাথে তিনি মসজিদে নিয়মিত নামাজ আদায় ও মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। পরে জুম্মার নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহাবুব আলম।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মাদকবিরোধী ভূমিকা জোরদারের আহ্বান ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি) গাজীপুর ৩।

Update Time : ১১:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬