ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ১০:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৬ Time View
Print

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২  ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে ৯৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭২ হাজার ৯৯০ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও দুটি স্মার্টফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১৫ জানায়, বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে একটি বসতঘরের আলমারির ড্রয়ার থেকে ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৭২ হাজার ৯৯০ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে অপর আসামির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ৩৮০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। এভাবে মোট ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা হামিদ হোসেন (৩০) এবং সদর ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হামিদ হোছন (২৪)। র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুই আসামিকে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। র‌্যাব-১৫ আরও জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবা, নগদ টাকা ও ইলেকট্রিক শক মেশিনসহ আটক ২

Update Time : ১০:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬