ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১১ Time View
Print

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। শিল্পীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই সংগঠনের আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন দেশের জনপ্রিয় অ্যাকশন তারকা, মার্শাল আর্টিস্ট ও প্রশিক্ষক ইলিয়াস কোবরা।

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সন্তান ইলিয়াস কোবরা দীর্ঘদিন ধরে দেশীয় চলচ্চিত্রে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ। পর্দায় সাহসী উপস্থিতির পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের নানা ইতিবাচক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ এবং সদস্য মোহাম্মদ হোসাইন, মাজিবুল হক ও আবু মুসা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ইলিয়াস কোবরা বলেন, “চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম বাহক। শিল্পীদের স্বার্থ সংরক্ষণ, তাদের মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে শিল্পী সমিতিকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও গতিশীল সংগঠনে রূপ দিতে কাজ করব।”

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং সৃজনশীল সুযোগ তৈরির বিষয়েও তিনি বিশেষ গুরুত্ব দেবেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইলিয়াস কোবরার প্রার্থিতাকে স্বাগত জানান এবং তাঁর সাফল্য কামনা করেন। তারা বলেন, দেশের চলচ্চিত্র অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ পদে টেকনাফের একজন কৃতী সন্তানের অংশগ্রহণ পুরো অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয়।

এদিকে, নির্বাচনে ইলিয়াস কোবরার অংশগ্রহণকে ঘিরে কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, চলচ্চিত্রে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি শিল্পী সমাজের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সবশেষে ইলিয়াস কোবরা চলচ্চিত্র পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবার পাশে থেকে শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা পরিবহন ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা

Update Time : ০২:১৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬