
আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস(২০২৬) উপলক্ষে উপজেলার চৌডালা ইউনিয়নের একমাত্র শহীদ তারেক হোসেন এর কবর জিয়ারত দোয়া খায়ের ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় । উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দক্ষিণ ইসলামপুর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গি ও অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ওয়াসিম ফিরোজ, এবং বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান গন এছাড়াও সকাল দশটায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ। বক্তব্য রাখেন গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী আহছাবুর, রহমান প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, বিএমডি ইঞ্জিনিয়ার আলিম আব্দুল মান্নান ,বিএনপি নেতা সাবেক মেয়র তারিক আহমদ, আসাদুল্লাহ আহমদ, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপির আহবায়ক ভারপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন, জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, ছাত্রদল, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভা শেষে জুলাই সকল আহত ও নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
Reporter Name 



















