ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কলেজছাত্রের টাকা ছিনতাই: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই ডিবি পুলিশ কর্তৃক চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:০১:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৩৪ Time View
Print

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপারের (এসপি) সরাসরি নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে কলেজছাত্রের টাকা ছিনতাইয়ের অভিযোগে আব্দুল আহাদ (২০) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

​গ্রেফতারকৃত আব্দুল আহাদ নওগাঁ সদর থানার চকদেব (মাস্টারপাড়া) এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে। অনুসন্ধানে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় একই ধরনের ছিনতাইয়ের আরও তিনটি মামলা রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৫টার পর মান্দা উপজেলার বিষ্ণুপুর গ্রামের আঃ করিমের ছেলে রবিউল ইসলাম (২০) এবং তার বন্ধু তানভির নওগাঁ জেলা পরিষদের পার্কে ঘুরতে যান। তারা উভয়েই নওগাঁ সরকারি কলেজের ছাত্র এবং সদর থানার ডিগ্রি মোড় এলাকার ডিফেন্স ছাত্রাবাসে অবস্থান করেন।

​পার্কে ঘোরাঘুরির একপর্যায়ে ২/৩ জন ছিনতাইকারী হঠাৎ তাদের ঘিরে ধরে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ছিনতাইকারীরা দুই ছাত্রের পকেট থেকে মানিব্যাগ বের করে নগদ টাকা কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

​ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই নওগাঁ জেলা পুলিশ সুপারের নজরে আসে। যদিও ভুক্তভোগী শিক্ষার্থীরা শুরুতে পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি, তবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই তাদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

​একই সাথে তিনি বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-কে কঠোর নির্দেশনা প্রদান করেন।

​পুলিশ সুপারের নির্দেশনার পর ডিবি পুলিশের একটি চৌকস দল পার্ক ও আশপাশের এলাকার তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং সাক্ষ্যপ্রমাণ যাচাই-বাছাই শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পেশাদার ছিনতাইকারী মোঃ আব্দুল আহাদকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্র রবিউল ইসলাম তাকে শনাক্ত করেন।

​নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আহাদের সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ নওগাঁ শহরকে ছিনতাইমুক্ত রাখতে এবং এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে: সকল শুভানুধ্যায়ীকে সাদর আমন্ত্রণ জানালেন নির্বাহী সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু। আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা।

নওগাঁয় কলেজছাত্রের টাকা ছিনতাই: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই ডিবি পুলিশ কর্তৃক চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ০৩:০১:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬