ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে রাঙামাটিতে প্রতিনিধি দল: ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খোলার তোড়জোড়

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬৯ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Print

রিনা আক্তার আখি
স্টাফ রিপোর্টার

দুইবারের সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ঘর নির্মাণে দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বর্তমানে সরকারি সফরে তুরস্কে অবস্থান করলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি সেখান থেকেই একটি প্রতিনিধি দল রাঙামাটিতে পাঠিয়েছেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে এই প্রতিনিধি দল সরেজমিনে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ কয়েক বছরেও কেন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়নি, তার প্রকৃত কারণ জানার চেষ্টা করেন।

প্রতিনিধি দলে থাকা প্রতিমন্ত্রীর প্রেস সচিব এস এম আশরাফ এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। এস এম আশরাফ বলেন, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি জানিয়েছেন, “জেলা প্রশাসন বাড়িটি তৈরি করে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখলেও জমি বন্দোবস্তসংক্রান্ত কিছু জটিলতার কারণে পুরো প্রক্রিয়াটি থমকে আছে।”

যদিও ২০২৫ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে ঋতুপর্ণা চাকমাকে ১২ শতক খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছিল এবং ঋতুপর্ণা নিজেও সেই জমি দেখে এসেছিলেন। তবে জানা যায়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তিনি এখনও জমির দখল বুঝে পাননি।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি জানিয়েছে, রাঙামাটি সফরের মাধ্যমে প্রাপ্ত সব তথ্য ও প্রতিবন্ধকতার বিস্তারিত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। প্রতিমন্ত্রী এই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে দেশের এই কৃতি ফুটবলার দ্রুত তার প্রতিশ্রুত সরকারি বাড়ি বুঝে পান।

প্রতিমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপ ঋতুপর্ণার পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হৃদযন্ত্রে ব্লক, যুক্তরাজ্যে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশে রাঙামাটিতে প্রতিনিধি দল: ঋতুপর্ণার বাড়ি নির্মাণে জট খোলার তোড়জোড়

Update Time : ০১:১৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬