ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ ৩ জন আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২৯ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ
ষ্টাফ রিপোর্টার

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১৮২ বোতল ভারতীয় অবৈধ নেশাজাতীয় সিরাপ ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মৃত মসিউর রহমানের ছেলে বাপ্পা হোসেন (৩১), মৃত বজলুর রহমানের ছেলে বাবুল হোসেন (৫৫) এবং একই গ্রামের শাহিন (৩০)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে তিন মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক

বেনাপোল সীমান্তে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ ৩ জন আটক

Update Time : ০৯:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬