ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ইমামের পুলিশ হেফাজতে মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৬ Time View
Print

কবির হোসেন : স্টাফ রিপোর্টার

চাঁদপুরের ফরিদগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক মসজিদের পেশ ইমামের পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত মিজানুর রহমান (৫৫) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের মজুমদার বাড়ির মৃত শরাফত আলী মাস্টারের ছেলে। তিনি কড়ইতলী পাটওয়ারী বাড়ির বাইতুল হামদ জামে মসজিদের পেশ ইমাম এবং রওশনআরা নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি শ্বশুরবাড়ি কড়ইতলী বাবুর দিঘীরপাড় এলাকায় পরিবারসহ বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সকালে কড়ইতলী গ্রামে সাত বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. নূরুল ইসলাম খান বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পুলিশের দাবি। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক

শিশুকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ইমামের পুলিশ হেফাজতে মৃত্যু

Update Time : ০৯:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬