
শাকিল খান কুমিল্লা লাকসাম প্রতিনিধি
জাফর আহমেদ।। “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে লাকসামে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নে “নাগরিক ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের আয়োজনে ২৯ জুলাই বিকেলে লাকসাম পৌরশহরের সুরক্ষা সিটির গ্রীন ক্যাসেল রেস্টুরেন্টেের ভিআইপি হলরুমে ওই নাগরিক ভাবনার সেমিনার অনুষ্ঠিত হয়।
পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিএফজি লাকসাম ইউনিটের পিস অ্যাম্বাসেডর মোঃ সিরাজুল হক।
এতে স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।
সেমিনারে বক্তব্য রাখেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের অ্যাম্বাসেডর ও লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলন, নারী অ্যাম্বাসেডর নাজনীন আক্তার নিপা, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক মিল্টন, মাহবুবুর রহমান মানিক, ইসলামী যুব আন্দোলন (চরমোনাই) কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মোরশেদুল আলম, লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, লাকসাম পৌরসভা সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, পিএফজি লাকসাম ইউনিটের সাবেক অ্যাম্বাসেডর ও লাকসাম উপজেলা জাকের পার্টির সভাপতি নূরে আলম মানিক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলা সমন্বয়ক আল মাহমুদ ফজলে রাব্বি, যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম, ওয়েভ কো-অর্ডিনেটর নাজমুন নাহার নূপুর, পিএফজি সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, ডাক্তার আবদুল মমিন মজুমদার, শহিদুল ইসলাম, মামুন হোসেন, ইউনুছ মজুমদার, আহসান হাবিব, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, মোঃ নাসির উল্লাহ ও তাসলিমা আক্তার প্রমুখ।
Reporter Name 


















