ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ঝাউদিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক, নান্দিয়ার বিল ঘিরে বাড়ছে উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৫৫ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অস্ত্র কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অধীন ঝাউদিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান (৪৪) এবং লাহিনী বটতলা সংলগ্ন জগন্নাথপুর গ্রামের আকুলের ছেলে সবুজ (৪০)।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় পুলিশ আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। এ সময় তারা দাবি করেন, মাঝপাড়া এলাকার মজিদ মেম্বারের নিকট থেকে একটি বন্দুক কিনতে এসেছিলেন। পরে একটি ব্যাগ থেকে একটি ভাঙ্গা বন্দুক উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করতে দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, নান্দিয়ার বিলকে কেন্দ্র করে এলাকায় আবারও অস্ত্রের মহড়া শুরু হয়েছে। অতীতে এ বিলকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন তারা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বন্দুক কেনার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দুই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গা জেলা হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক

কুষ্টিয়ার ঝাউদিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক, নান্দিয়ার বিল ঘিরে বাড়ছে উদ্বেগ

Update Time : ০৮:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬