
নুরউদ্দীন খাঁন সোহাগ
স্টাফ রিপোর্টার:–
চুয়াডাঙ্গায় র্যাব-৬-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) র্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ এবং ৫৮ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় জীবননগর উপজেলার পুরাতন তেতুলিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান মিজু (৫০)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারের সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 

























