ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৭:৫২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯ Time View
Print

দৈনিক মাতৃজগত ডিজিটাল রিপোর্ট:– রাষ্ট্রপতির পদকে বিএনপি কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে মো. সাহাবুদ্দিন সরকারকে সহযোগিতা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা রাষ্ট্রপতির পদটিকে কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখি। আমরা দেখেছি, তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন এবং সরকারকে সহযোগিতা করেছেন।”

জুলাই অভ্যুত্থানের আগের সময়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “তিনি যেহেতু স্বৈরাচারী সরকারের আমলে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাই সে সময় তাঁর ভূমিকা নিয়ে কিছু সমালোচনা ছিল।”

তবে অন্তর্বর্তী সরকার গঠনের পূর্ববর্তী সময়ের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সংকটময় সময়ে তিনি যে ভূমিকা পালন করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাষ্ট্রকে সাংবিধানিক ধারার মধ্যে রাখতে তাঁর ভূমিকা প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে যথাযথ মর্যাদা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ সবসময় দেওয়া হয়নি।”

রাষ্ট্রপতির সাংবিধানিক অধিকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণসহ যেকোনো বৈধ কারণে পদত্যাগ করতে পারেন। তিনি সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সমগ্র প্রক্রিয়াটি সংবিধান ও প্রচলিত বিধি অনুসারেই সম্পন্ন হয়েছে। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : ০৭:৫২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬