ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি মালিক সমিতির সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২২ Time View
Print

রাজশাহী ব্যুরো:
যাত্রীসেবার মানোন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সিএনজি অটোরিকশা পরিচালনায় সমন্বিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সম্প্রতি আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত পরিবহনসেবা নিশ্চিত করতে সিএনজি মালিক ও সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নগরীর সার্বিক যানবাহন ব্যবস্থাপনায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় রাজশাহী জেলা সিএনজি মালিক সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক মো. শ্যামল শেখ, সহ-সভাপতি মোহাম্মদ হাবিব, সাংগঠনিক সম্পাদক সোহান, সদস্য রাশিদুল ও মিনারুল। এছাড়া সমিতির কার্যালয়ের কর্মকর্তা সরকারি মো. হৃদয় এবং সুপারভাইজার খোরশেদ, বিপ্লব ও মাইনুল উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় যাত্রীসেবার গুণগত মান বৃদ্ধি, সিএনজি অটোরিকশা পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, চালকদের দায়িত্বশীলতা বৃদ্ধি এবং পুলিশ-সমিতির পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় অংশগ্রহণকারীরা যাত্রীবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, দোষীদের গ্রেপ্তারের দাবি

সিএনজি মালিক সমিতির সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

Update Time : ০২:৪২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬