
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজের পেছন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা কলেজের পিছনে, তুজলপুর মাঠ এলাকা থেকে ওই যুবককে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যু যুবক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সেখানে জড়ো হন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যু চোর সোহরাব হোসেন ভুট্টো পাটকেলঘাটা থানার মির্জাপুর নওয়াপাড়া গ্রামের বাবলু দফাদারের ছেলে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
Reporter Name 
























