
আসাদুজ্জামান আসাদ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেয়ার অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড দেশীয়ভাবে উৎপাদিত মানসম্মত ও নিরাপদ বিভিন্ন শিল্পপণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছে। প্রতিষ্ঠানটি চিনি, ভিনেগার, ডিনেচার্ড স্পিরিট, জৈবসার, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ডিস্টিলারি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কেয়ারের উৎপাদিত চিনি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। দেশীয়ভাবে উৎপাদিত এই চিনি ১ কেজি ও ২ কেজির প্যাকেটে বাজারে পাওয়া যাচ্ছে।
এছাড়া কেয়ার ভিনেগার গুণগত মান ও স্বাদের জন্য বিশেষভাবে পরিচিত। আচার সংরক্ষণ, সুস্বাদু সালাদ তৈরি এবং হজমে সহায়ক হিসেবে এটি ব্যবহার করা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গৃহস্থালি ও শিল্পকারখানার বিভিন্ন কাজে কেয়ার ডিনেচার্ড স্পিরিট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এ পণ্যটি উন্নত মানসম্পন্ন ও নির্ভরযোগ্য।
কৃষি খাতে কেয়ার জৈবসার মাটির স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধি, পানি ধারণক্ষমতা উন্নয়ন, মাটির গঠন ঠিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমাতেও এটি সহায়ক বলে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে কেয়ার হ্যান্ড স্যানিটাইজার হাত ও ত্বকের জীবাণুমুক্তকরণে দ্রুত কার্যকর একটি জীবাণুনাশক সলিউশন হিসেবে বাজারজাত করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশীয় শিল্পের বিকাশে নিজেদের উৎপাদিত বিভিন্ন ডিস্টিলারি পণ্য ব্যবহারের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারা জানিয়েছে, “কেয়ার পণ্য গুণে মানে অনন্য” এবং “কেয়ার পণ্য কিনে হোন ধন্য”—এই প্রত্যয় নিয়ে দীর্ঘদিন ধরে মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে।
উল্লেখ্য, কেয়ার অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের একটি প্রতিষ্ঠান এবং এর কারখানা চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত।
Reporter Name 

















