ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ, দিশেহারা পরিবার

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫৩ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকা থেকে নিখোঁজ হওয়া টিকটকার ইনা পারভিন চন্দনার এখনো কোনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে পেতে তার স্বামী রবিউল ইসলাম সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণাসহ সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২ আগস্ট) চন্দনার বাবা-মা ও আগের পক্ষের সন্তানরা তার বসবাসের স্থানে এসে সাংবাদিকদের জানান, ঈদের পর বাবার বাড়িতে যাওয়ার পথে তালা উপজেলার নগরঘাটা এলাকায় তার মোবাইলের সর্বশেষ লোকেশন পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। পরিবারের দাবি, তাকে গুম করা হয়ে থাকতে পারে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে রবিউল ইসলামের সঙ্গে চন্দনার বিয়ে হয়। দাম্পত্য জীবনে একাধিকবার বিচ্ছেদ ও পুনর্মিলনের ঘটনা ঘটে। সর্বশেষ চন্দনা বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
রবিউল ইসলাম জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর তিনি সদর থানায় লিখিত অভিযোগ করতে গিয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন। পরে চন্দনার বাবা পৃথকভাবে নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
বর্তমানে ইনা পারভিন চন্দনার স্বামী, বাবা-মা ও পরিবারের সদস্যরা তার সন্ধানের অপেক্ষায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় টিকটকার ইনা পারভিন চন্দনা নিখোঁজ, দিশেহারা পরিবার

Update Time : ১১:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬