
মনপুরায় বিস্কুটের লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা প্রধান আসামী কিশোর গ্রেফতার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় বিস্কুটের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে এক কিশোরের বিরুদ্ধে। পরে ওই শিশুর মা থানায় মামলা করলে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ও মামলার আসামী কিশোরকে। রোববার দুপুর ১২ টায় আটককৃত আসামী কিশোরকে বরিশাল শিশু আদালতে প্রেরণ করে পুলিশ। একই সাথে ধর্ষিতা শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশালে মেডিকেলে পাঠায় পুলিশ। তবে ঘটনাটি গত তিন দিন আগে ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নং ওয়ার্ডে আজিজ শেখের বাড়ির খোকন মিয়ার বসতঘরে এই ঘটনা ঘটে। আটককৃত কিশোর হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে বাড়িতে নিয়ে দরাজ বন্ধ করে ধর্ষণ করে মামলার ও আটককৃত কিশোর। পরে ওই শিশু চিৎকার করলে মা এসে দেখে শিশুটির পায়জামা বেয়ে রক্ত পড়ছে। পরে শিশুটির মা চিৎকার দিয়ে প্রতিবেশিদের জানালে সবাই স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দেয়। কিন্তু ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও কোন সুরাহা না হওয়ায় ওই শিশুর মা থানায় বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে থানায় মামলা করে। পরে পুলিশ মামলার আসামী অভিযুক্ত কিশোরকে আটক করে। পরে আটককৃত আসামীকে বরিশাল শিশু আদালতে প্রেরণ করে পুলিশ। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণের মামলার অভিযুক্ত প্রধান আসামী কিশোরকে আটক করে ভোলা শিশু আদালতে প্রেরণ করা হয়। পাশাপাশি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা মেডিকেলে পাঠানো হয়েছে।
Reporter Name 

























