ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ওয়ারিশী জমি নিয়ে চরম উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৭ Time View
Print

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের উত্তর হরিদেবপুর গ্রামে ৪ একর ২০ শতাংশ ওয়ারিশী জমির মালিকানা ও দখল নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষের অব্যাহত হুমকি ও জমি ছেড়ে না দেওয়ার ঘটনায় যে কোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজের নিরাপত্তা চেয়ে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মো. মোস্তফা কামাল। ​জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর হরিদেবপুর গ্রামের আলাউদ্দিন খানের ছেলে মো. মোস্তফা কামাল তার ওয়ারিশসূত্রে পাওয়া ৪ একর ২০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ফেরত পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু একই গ্রামের মো. মোশারেফ হোসেন প্যাদা ও তার লোকজন জোরপূর্বক ওই জমি দখলে রেখে নানা অজুহাতে কালক্ষেপণ করে আসছেন। ​সর্বশেষ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোস্তফা কামাল তার জমিতে গিয়ে মোশারেফ প্যাদাসহ কয়েকজনকে দখল বুঝিয়ে দিতে বললে প্রতিপক্ষ চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় মোশারেফ প্যাদার দলবল তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ ওঠে। ​এ ঘটনায় শুক্রবারই মোস্তফা কামাল বাদী হয়ে মো. মোশারেফ হোসেন প্যাদা, মো. সরোয়ার মুসলমান, মো. হারুন মুসলমান, মো. সালাম মুসলমান, মো. শাহজাহান মুসলমান ও মো. শাহ আলম প্যাদার নাম উল্লেখ করে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৯৯, তারিখ: ০৪/০৯/২০২৬) দায়ের করেন। ​ভুক্তভোগী মোস্তফা কামাল ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে ওয়ারিশী জমি বুঝিয়ে না দিয়ে তালবাহানা করছে। বর্তমানে তারা প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যেতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। ​অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, সাধারণ ডায়েরির বিষয়টি তদন্তাধীন। ঘটনার সত্যতা যাচাই এবং জমির দলিল, পরচা ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

গলাচিপায় ওয়ারিশী জমি নিয়ে চরম উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

Update Time : ০৭:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬