ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View
Print

উত্তরায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে এস এম রানা সাগর নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহজাহান হোসেন, উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সমাজসেবক এস এম রানা সাগর সক্রিয়ভাবে প্রশাসনকে সহযোগিতা করেন। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রমে সহযোগিতা করেন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কাজ করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাতের বিভিন্ন অংশ অবৈধ স্থাপনা ও দখলের কারণে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অভিযানের ফলে ফুটপাতের বেশ কিছু অংশ দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা। অভিযানের সময় বাংলাদেশ ক্লিন জোনের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন। এ বিষয়ে এস এম রানা সাগর বলেন, “জনগণের নির্বিঘ্ন চলাচলের অধিকার নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। প্রশাসনের উচ্ছেদ অভিযানকে সহযোগিতা করার পাশাপাশি শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থাকার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের ভোগান্তি কমানো।” তিনি আরও বলেন, “জনগণের পাশে থেকে মানুষের সমস্যা সমাধানে কাজ করতে চাই। শুধু নির্বাচনের সময় নয়, সবসময়ই মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছি। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব এলাকা গড়ে তুলতে প্রশাসন ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।” স্থানীয়দের ভাষ্য, এস এম রানা সাগর দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তারা আশা করছেন, জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসেবায় সরাসরি মানুষের পাশে জেলা প্রশাসকের গণশুনানি

Update Time : ১০:১৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬