ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০৪ Time View
Print

খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মো. দিদারুল ইসলাম জিকু (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। ​গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুশুরিকাঠী এলাকায় এ অভিযান চালানো হয়। গলাচিপা থানার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল স্থানীয় শাহআলম মৃধার বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে বাড়ির রান্নাঘর থেকে মাদকদ্রব্যসহ জিকুকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত জিকু ওই এলাকার শাহআলম মৃধার ছেলে। ​এ ঘটনায় সোমবার গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৩৬) দায়ের করা হয়েছে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, মাদকের বিস্তার রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এলাকায় মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Update Time : ১১:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬