ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা: চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল আব্দুর রহমানের

  • Reporter Name
  • Update Time : ০২:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৪৯ Time View
Print

মো. সুমন সরকার | স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত আব্দুর রহমান (১৮) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গত ১৪ জুলাই রাতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌর এলাকার মো. ফিরোজ আহমেদের ছেলে। একই ঘটনায় হাসান শেখ (২২) নামে আরও একজন আহত হন। তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৪ জুলাই রাত প্রায় ৮টার দিকে স্থানীয় বাসিন্দা টিটোন (৪৫) মাদক সেবন করে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় আব্দুর রহমান তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান ও হাসান শেখের ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর জখম করেন।

পরিবারের সদস্যরা জানান, আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তার বাড়িতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা: চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল আব্দুর রহমানের

Update Time : ০২:৩৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬