ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদকবিরোধী মানববন্ধন, অসামাজিক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫৫ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর এলাকায় মাদক, জুয়া, তাসের আসর, চুরি এবং সব ধরনের অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে ছিলেন শরিফুল, মুনতাজ, হাফিজুল, রুম্মন ও শাহাদাত।

বক্তারা বলেন, মাদক, জুয়া, চুরি ও অশ্লীল কর্মকাণ্ড সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা ও শান্তি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ সময় স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে এলাকায় স্থায়ীভাবে মাদক ও সব ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবা দ সম্মেলনে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদকবিরোধী মানববন্ধন, অসামাজিক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি

Update Time : ০৩:২৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬