ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নন্দীগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯৯ Time View
Print

এম. এ. আরিফ চৌধুরী
স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রাকিব নামে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন মহলে উদ্বেগ, ক্ষোভ এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জোরালো হয়েছে।

আহত রাকিব নন্দীগ্রাম উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক দিনক্ষণ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে নন্দীগ্রামে আসার পথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক রাকিব বলেন, “গত ১২ জুলাই সন্ধ্যায় উপজেলার ঢাকুইর এলাকায় লাইভস্টক কোয়ালিটি ফিড-সংলগ্ন সড়কের পাশে কয়েকজন যুবককে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখি। আমি তাদের এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলি। ওই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে বলে আমি বিশ্বাস করি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রম তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক নিরাপত্তার জন্যও একটি উদ্বেগজনক বিষয়। তারা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজু কামাল বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিক মহল আশা করছে, অভিযোগ দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করবে এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন ঘটনার কার্যকর বিচার সময়ের দাবি বলেও তারা মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবা দ সম্মেলনে। 

প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায় নন্দীগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ।

Update Time : ০৪:০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬