ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী প্রেসক্লাবের দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৩:১৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৫৪ Time View
Print

নিজস্ব প্রতিবেদক:–
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উচ্চ রক্তচাপ ও কিডনি-সংক্রান্ত জটিলতায় অসুস্থ হয়ে তিনি বর্তমানে রাজশাহীর একটি মিশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাদ আসর রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য, পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

দোয়া মাহফিলে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, “সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক, অভিজ্ঞ সাংবাদিক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সিনিয়র সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সবুর, শাহারিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, ফায়সাল হোসেন, হারুন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবলু, মনিরুল ইসলাম, শাহিন সাগরসহ প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সবুর। মোনাজাতে সাইদুর রহমানের সফল চিকিৎসা, দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও মানসিক শক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন, প্রবীণ এই সাংবাদিক নেতা দ্রুত সুস্থ হয়ে আবারও সাংবাদিক সমাজের নেতৃত্ব এবং পেশাগত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ফিরে এসে গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশনের উদ্যোগে প্রসাশক মোহাম্মদ রুকুনুজ্জামান রুকন, এর সাথে আলোচনা ময়মনসিংহ জেলায় অটো চালকদের প্রথম ড্রাইভিং কার্ড প্রদান শুরু

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় রাজশাহী প্রেসক্লাবের দোয়া মাহফিল

Update Time : ০৩:১৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬