ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ বিতরণ: ময়মনসিংহে ব্যতিক্রমী CleanSunday কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ।

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫৯ Time View
Print

প্লাস্টিক ও বর্জ্য পদার্থের দূষণ রোধ এবং পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ, ০২ আগস্ট ২০২৬ (রবিবার), ময়মনসিংহ জেলার শম্ভূগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা প্রশাসন, ময়মনসিংহের উদ্যোগে ব্যতিক্রমধর্মী “প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ বিতরণ” ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহের প্রথম কর্মদিবসে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত #CleanSunday কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন “পাশে আছি আমরা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। তিনি শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল একটি প্লাস্টিকের বিনিময়ে একটি গাছ বিতরণ। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং পরবর্তীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্লাস্টিক ও বর্জ্যমুক্ত, সুস্থ, পরিচ্ছন্ন এবং সবুজ-শ্যামল জেলা গড়ে তোলার এই সাপ্তাহিক অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আসুন, আমরা সবাই শপথ নিই বর্জ্য সঠিক স্থানে ফেলব, প্লাস্টিকের ব্যবহার কমাব এবং নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ বিতরণ: ময়মনসিংহে ব্যতিক্রমী CleanSunday কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ।

Update Time : ১২:৫৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬