ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ’ মেট্রিক টন কাঁচা মরিচ

  • Reporter Name
  • Update Time : ০১:১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪০ Time View
Print

আজহারুল ই, সলাম সাদীসিনিয়র স্টাফ রিপোর্টার দেশের বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতা চলছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলোতেও। গেল ১৫ দিনে ৫০ টাকা থেকে দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। এই অস্থিরতার মধ্যে শুরু হয়েছে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি। সোমবার (৩ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। ট্রাক প্রতি রয়েছে ৯-১১ মেট্রিকটন কাঁচা মরিচ। আমদানি অনুমতির প্রথম দিনে একশ’ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন। তিনি বলেন, অনুমতি পাওয়ার পরপরই দশ ট্রাক মরিচ এরইমধ্যে দেশে এসেছে। এই মরিচ চলে যাবে দেশের বিভিন্ন বাজারে। আগামীকাল থেকেই মরিচের দাম কমে যাবে। ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বলেন, আগামীকাল আরও অধিক পরিমাণ কাঁচা মরিচ আমদানি হবে। এতে দেশের বাজারের অস্থিরতা কেঁটে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মনপুরায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন গতি,

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ’ মেট্রিক টন কাঁচা মরিচ

Update Time : ০১:১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬