ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের চেতনা শুধু একটি স্মৃতি নয়-এটি আমাদের সাহস: অধ্যক্ষ সোহরাব উদ্দিন মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

  • Reporter Name
  • Update Time : ১০:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪১ Time View
Print

আলোকসজ্জা খেলোয়াড়দের অংশগ্রহণ এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ায় উদ্বোধন করা হয়েছে ৩৬ জুলাই যোদ্ধা নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গতকাল সোমবার (৩ আগষ্ট) রাত ৮টার সময় কুষ্টিয়া ইসলামিয়া কলেজে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু সহ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান। সঞ্চালনা করেন আহত জুলাই যোদ্ধা আশরাফুল ইসলাম অনিক। এসময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “জুলাইয়ের চেতনা শুধু একটি স্মৃতি নয়, এটি আমাদের সাহস, আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একটি সুস্থ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সততার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবো ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতান বলেন, এই আয়োজন কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মান জানানোর এক অনন্য উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ঐক্য ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশাই করি। কুষ্টিয়া জেলা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার/আহত জুলাই যোদ্ধাদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা জানান ১৬টি দলের অংশ গ্রহনে খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশনের উদ্যোগে প্রসাশক মোহাম্মদ রুকুনুজ্জামান রুকন, এর সাথে আলোচনা ময়মনসিংহ জেলায় অটো চালকদের প্রথম ড্রাইভিং কার্ড প্রদান শুরু

জুলাইয়ের চেতনা শুধু একটি স্মৃতি নয়-এটি আমাদের সাহস: অধ্যক্ষ সোহরাব উদ্দিন মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

Update Time : ১০:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬