ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ১কোটি ১০ লক্ষ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক নুরউদ্দিন খাঁন সোহাগ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩২ Time View
Print

ষ্টাফ রিপোর্টার যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মো. ফারুক (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক হয়। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ফারুক। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। এছাড়া তার কাছ থেকে ৩৫ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ১ কোটি ১০ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এই স্বর্ণের বারগুলো বহন করছিলেন। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সত্য ও ন্যায়ের পক্ষে নারী সাংবাদিক শারমিন আরা নিজস্ব প্রতিবেদক:

যশোরে ১কোটি ১০ লক্ষ টাকা মূল্যের পাঁচটি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক নুরউদ্দিন খাঁন সোহাগ

Update Time : ০৮:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬