ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বিএনপির আলোচনা সভায় হারুনুর রশিদ: জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে সাখাওয়াত |

  • Reporter Name
  • Update Time : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫১ Time View
Print

ভ্রাম্যমাণ প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা দমন-পীড়ন, গুম, খুন ও স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জনকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হারুনুর রশিদ বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় ফরিদগঞ্জ উপজেলার তিনজনসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সারাদেশে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ পুনর্বাসনের দাবি জানানো হয়। চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুছের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল, ওলামা দল এবং শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ফরিদগঞ্জে বিএনপির আলোচনা সভায় হারুনুর রশিদ: জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে সাখাওয়াত |

Update Time : ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬