
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এই প্রথম ব্যাটারীচালিত অটো বাইক ও রিকশা চালকদের পেশাগত মান উন্নয়ন এবং নিরাপত্তার জন্য বিশেষ ‘ড্রাইভিং কার্ড’ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ তারিখ এই কার্ড সংগ্রহের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা অটো বাইক শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল মালিক ও চালক ভাইদের নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড্রাইভিং কার্ড সংগ্রহের জন্য মালিক ও চালকদের নির্দিষ্ট কাগজপত্রসহ সশরীরে সিটি করপোরেশনের লাইসেন্স শাখায় উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: মালিকদের ক্ষেত্রে: মালিকের লাইসেন্সের মূল কপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। চালকদের ক্ষেত্রে: ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ সুজন জানান, ড্রাইভিং কার্ডটি চালকদের পেশাগত পরিচয় ও নিরাপত্তার বড় প্রতীক। কোনো প্রকার ঝুঁকি এড়াতে এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত লাইসেন্স শাখায় এসে কার্ড সংগ্রহ করার জন্য তিনি সকল চালক ও মালিকগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
Reporter Name 



















