ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬৬ Time View
Print

মোঃ রুবেল সিনিয়র রিপোর্টার, ২০১৩ সালের ‘ভূজপুর ট্রাজেডি’কে কেন্দ্র করে দায়ের করা অবশিষ্ট মামলাগুলো প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, এসব মামলায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে শত শত মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। গত ৯ আগস্ট ফটিকছড়ির বাবুনগরে সফরকালে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিটি দেওয়া হয়। একই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, ২০১৩ সালের ১১ এপ্রিল ফটিকছড়ির ভূজপুর কাজিরহাট এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিএনপি, হেফাজতে ইসলাম ও তৎকালীন জোটের নেতা-কর্মীসহ অসংখ্য মানুষের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। সংগঠনটির দাবি, এসব মামলায় অনেক নিরপরাধ মানুষকে আসামি করা হয়েছে। ভূজপুর মজলুম ঐক্য পরিষদ জানায়, পরবর্তী সময়ে রাজনৈতিক মামলা প্রত্যাহারের সরকারি উদ্যোগের আওতায় কয়েকটি মামলা প্রত্যাহার করা হলেও ‘ভূজপুর ট্রাজেডি’কে কেন্দ্র করে দায়ের করা আটটি মামলা এখনো চলমান। এসব মামলায় শত শত মানুষ আসামি রয়েছেন। কয়েকটি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং কয়েকটি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রয়েছে। স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে মামলাগুলো চলমান থাকায় আসামি ও তাঁদের পরিবারগুলো আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেককে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে। কারও কারও কারাবরণ করতে হয়েছে। আত্মগোপনে থাকার কারণে অনেকে নিকটাত্মীয়ের মৃত্যুতে জানাজা ও দাফনেও অংশ নিতে পারেননি বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়। মামলার কারণে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিয়মিত আদালতে হাজিরা, আইনজীবীর খরচ ও যাতায়াত ব্যয় বহন করতে গিয়ে পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় মামলাগুলো দ্রুত প্রত্যাহারের উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন সংগঠনটির নেতারা। তাঁরা দীর্ঘদিন ধরে মামলা ও হয়রানির শিকার ব্যক্তিদের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ভূজপুর মজলুম ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ দিদারুল আলম ও মহাসচিব মাওলানা আজগর সালেহীর পক্ষে স্মারকলিপিটি দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, এ সময় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মামলাগুলো দ্রুত প্রত্যাহারের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত”

ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ

Update Time : ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬