
মোঃ ছালাম, সিনিয়র রিপোর্টা। তারেক রহমানের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ”আমাদের দৈহারী স্বেচ্ছাশ্রম” সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১০ আগস্ট সোমবার দিনব্যাপী দৈহারী ইউনিয়নের চিলতলা আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়, বড়ইবাড়ি নেছারীয়া আলিম মাদ্রাসা, এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬ নং দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন , বড়ই বাড়ি নেছারিয়া আলিম মাদ্রাসার সুপারেন্ট মাওলানা আব্দুল হালিম, আমির হোসেন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ লিয়াকত আলী, সহকারী শিক্ষক মোঃ ছাদেকুল ইসলাম । ১০ নং সারেংকাঠী ইউনিয়নের বিএনপির সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, ৬ নং দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন, সাইদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সারেংকাঠি ইউনিয়ন যুবনেতা মোঃ ইউনুস সরদার সহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা খলিফা প্রমুখ।
Reporter Name 



















