
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ। কার্যদক্ষতা, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান ও অপরাধ নিয়ন্ত্রণে তাঁর দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। অভিনন্দন ও শুভকামনা এই কর্মবীর পুলিশ কর্মকর্তার জন্য। তাঁর দক্ষ নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল। সেই সময় জেলা পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার,সহ বিভিন্ন কর্মকর্তা জেলা পুলিশের উপস্থিত ছিলেন।
Reporter Name 



















