ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় ওয়ালটনের সেবা সম্প্রসারণ: গ্রাহকদের জন্য বিশেষ কর্পোরেট সুবিধা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭৭ Time View
Print

দর্শনায় ওয়ালটনের সেবা সম্প্রসারণ: গ্রাহকদের জন্য বিশেষ কর্পোরেট সুবিধা মোঃ আসাদুজ্জামান আসাদ। স্টাফ রিপোর্টার:-চুয়াডাঙ্গা শাখার পক্ষ থেকে সেবার পরিধি বৃদ্ধি ও গ্রাহকসেবায় নতুন এক অনন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ালটন প্লাজার সম্মানিত ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ (Kisti Shurokkha Card) ধারী গ্রাহকদের জন্য উন্নত চিকিৎসা সেবা এবং দৈনন্দিন কেনাকাটায় বিশেষ সুবিধা ও মূল্যছাড় নিশ্চিত করার লক্ষ্যে দর্শনার বিভিন্ন স্বনামধন্য ও সেবাধর্মী ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে এক দ্বিপাক্ষিক কর্পোরেট চুক্তি (Corporate Agreement) স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ পরিবেশে ওয়ালটন প্লাজা–দর্শনা শাখা এবং স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ও চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তিপত্র বিনিময় সম্পন্ন হয়। এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ওয়ালটন প্লাজার কিস্তি সুরক্ষা কার্ড হোল্ডারগণ নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহ থেকে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করতে পারবেন: • দর্শনা ডেন্টাল কেয়ার: ৩০% থেকে ৫০% পর্যন্ত ছাড় • মা ডেন্টাল কেয়ার: ২০% থেকে ৫০% পর্যন্ত ছাড় • মেডিকা ডায়াগনষ্টিক সেন্টার: সকল পরীক্ষায় ৩০% ছাড় • সততা ফার্মেসী: সকল প্রকার মেডিসিন ক্রয়ে ১০% থেকে ১৫% ছাড় • রয়েল ফ্যাশন: পোশাক কেনাকাটায় ১৫% থেকে ২০% ছাড় • মিষ্টিবাড়ী এন্ড বেকারী: ১০% ছাড় • আমিরাত হোটেল: আবাসন ও খাবার সেবায় বিশেষ ডিসকাউন্ট এই যৌথ উদ্যোগের মাধ্যমে ওয়ালটন প্লাজার গ্রাহকদের সেবার পরিধি ও সুযোগ-সুবিধা বহুগুণ বৃদ্ধি পাবে। পাশাপাশি গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির মাধ্যমে Walton-এর সুনাম, আস্থা ও ব্র্যান্ড ইমেজ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়িক ও প্লাজা কর্তৃপক্ষ। এ বিষয়ে ওয়ালটন প্লাজা–দর্শনা, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার মোঃ রবিউল ইসলাম জানান, “ওয়ালটন প্লাজা দর্শনা শুধু পণ্য বিক্রি নয়, বিপদে-আপদে সর্বদাই গ্রাহকের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকের আস্থাই আমাদের মূল অঙ্গীকার। আমরা চাই আমাদের সম্মানীত গ্রাহকরা যেন ওয়ালটনের পণ্য কেনার পাশাপাশি সামাজিক ও স্বাস্থ্যগত বিভিন্ন সুবিধাও পান। সেই লক্ষ্যেই দর্শনার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের সাথে আমাদের এই সামাজিক কর্পোরেট সমঝোতা।” এছাড়াও, পারস্পরিক এই কর্পোরেট সহযোগিতার অংশ হিসেবে চুক্তিভুক্ত উক্ত ১০টি প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ওয়ালটন প্লাজা–দর্শনা শাখা থেকে যেকোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা ও করপোরেট মূল্যছাড় লাভ করবেন। উক্ত কর্পোরেট চুক্তি সম্পাদনকালে ওয়ালটন প্লাজা–দর্শনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চুক্তিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

দর্শনায় ওয়ালটনের সেবা সম্প্রসারণ: গ্রাহকদের জন্য বিশেষ কর্পোরেট সুবিধা

Update Time : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬