
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, মহেশপুরে চাঞ্চল্য মহেশপুর (ঝিনাইদহ) ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে নেশার টাকা না পেয়ে নিজের গর্ভধারিনী মাকে পিটিয়ে হত্যা করার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাতক সন্তান মাদকাসক্ত ছিল। আজ ১৪ আগস্ট (২০২৬) মাদক কেনার টাকা ও পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের সাথে তার প্রচণ্ড বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে মায়ের ওপর হামলা চালায় এবং দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত করে। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় মায়ের মৃত্যু হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক ছেলেকে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্ত সন্তানকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 



















