
খন্দকার জলিল জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ পিস ইয়াবাসহ মো. আসাদুল হক মিঠু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক সাড় ৯টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকায় এক অভিযান পরিচালনা করে পুলিশ। সাগরদী রোডের লিকন হাজীর বরফ কলের পেছনে পানির ট্যাংকির পাশে পাকা রাস্তার ওপর সন্দেহজনক চলাফেরার সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মো. আসাদুল হক মিঠু গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা এবং মৃত সলিমুল্লাহ হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
Reporter Name 


















