
শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার। তৃভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাশ দেখবি যদি আয়। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমন উপলক্ষে আল্লাহর শুকরির সাথে শরীয়ত সম্মতভাবে খুশি উদযাপন করার দিন। পৃথিবীর মুসলমানদের আবেগ-অনুরাগ আর উচ্ছাসে একাকার হয়ে মন-প্রাণ আকুল করার দিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবসরকবাদ জানিয়েছেন, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উপদেষ্টা খান সেলিম রহমান। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)আলাইহি ওয়া সাল্লাম- এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়ে খান সেলিম রহমান তিনি বলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগমন মানব জাতির জন্য রহমত, শান্তি ও হেদায়েতের বার্তা নিয়ে এসেছে। আভিধানিক অর্থ খুশী হওয়া, ফিরে আসা, আনন্দ উৎযাপন করা ইত্যাদি। মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মুসলমানদের প্রিয় নবীজীর আগমনকে বুঝায়। এক্ষেত্রে বলা যায় যে, ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নবীজীর আগমনে খুশী উৎযাপন করাকে বুঝায়। বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলিমদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। ঈদ-ই-মিলাদ-উন-নবী, যা ঈদ-ই-মিলাদ নামেও পরিচিত, এই দিনটি ইসলামী ক্যালেন্ডারের তৃতীয় মাস রবি’আল-আউয়ালে চিহ্নিত করা হয়। ঈদের মিলাদ দিবসে, মুসলমানরা মসজিদে যান এবং খুতবা শুনেন এবং প্রার্থনা করেন। মুসলমানরা এ দিনে মসজিদ বা বাড়িতে পবিত্র কুরআনের আয়াত পাঠ করে এবং নবীর প্রচারিত ন্যায়পরায়ণতার পথ অনুসরণ করার অঙ্গীকার করে। মসজিদে সেবার পরে, মুসলমানরা পরিবার এবং বন্ধুদের সাথে ইসলামের ইতিহাস এবং নবীর জীবন নিয়ে আলোচনা করার জন্য একসাথে বসে। মূলত প্রার্থনা, সমাবেশ এবং অন্যান্য ধর্মীয় অনুশীলনের সাথে দিনটি পালন করা হয়। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সব ইসলামি দেশেই পালিত হয় এবং অন্যান্য দেশে যেখানে উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা আছে, যেমন ইথিওপিয়া, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, নাইজেরিয়া, কোট ডিলভোয়ার, ইরাক, ইরান, মালদ্বীপ, মরক্কো, জর্ডান, লিবিয়া, রাশিয়া ও কানাডায় পালিত হয়। খান সেলিম রহমান আরও বলেন, প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। নবীজী পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে তাঁর এত মাহাত্ম্য। আসুন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আদর্শকে জীবনে ধারণ করি এবং তাঁর সুমহান পথ অনুসরণ করে নিজেকে গরে তুলি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুভেচ্ছান্তে খান সেলিম রহমান সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা। প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি। উপদেষ্টা, আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট।
Reporter Name 



















