ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি লিটন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০ Time View
Print

​খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: ​পটুয়াখালীর গলাচিপায় পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) গভীর রাতে গলাচিপা পৌরসভার কুটিয়াল পাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে গলাচিপা থানা পুলিশ। ​গ্রেপ্তারকৃত আসামি মোঃ লিটন প্যাদা (৩৫) তিনি গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার নুরু প্যাদা ও জয়নব বিবির ছেলে। ​পুলিশসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুটিয়াল পাড়া শ্মশানঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় লিটনকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতেয়াজ আহম্মেদ জানান, মাদক আমাদের তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে গলাচিপা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই অঞ্চলের কোন মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবে না। ​তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪৮, তারিখ: ২৬/০৮/২০২৬) মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে গলাচিপা থানা পুলিশের এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি লিটন গ্রেপ্তার

Update Time : ১০:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬