ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View
Print

স্টাফ রিপোর্টার সরকারি কাজে ডাক পৌঁছে দিতে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে গাজীপুরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শামীম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। জানা গেছে, সরকারি দায়িত্ব পালন শেষে গাজীপুরে ফেরার পথে টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে যান পুলিশ সদস্য শামীম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়। এদিকে, দুর্ঘটনার দৃশ্য ধারণ করা একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নিহত পুলিশ সদস্য শামীমের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের মাসিক মতবিনিময় সভা

টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

Update Time : ১২:২৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬