
এস এম জসিম চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মান্নান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করে। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত মান্নানকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে
Reporter Name 



















