
মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার, ময়মনসিংহের পৌর সদর ভূমি অফিসে তথ্য ও বক্তব্য নিতে গিয়ে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মো. আবুল মনসুরকে হুমকি, লাঞ্ছিত ও তার মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে নায়েব আবুল কালামের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এক বয়স্ক নারীর ২৪ হাজার টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে বক্তব্য চাইতে গেলে সাংবাদিককে ‘দড়ি আন, বেঁধে ফেলব’ বলে হুমকি দেওয়া হয়। পরে এক পিয়নসহ কয়েকজন কর্মচারী তাকে লাঞ্ছিত করেন এবং তার মোবাইল ফোন মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক। নায়েব আবুল কালামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। শুধু তাই নয় ময়মনসিংহ জেলা যে রয়েছে নাইব কালামের নামে বেনামে অনেক অর্থ সম্পদ। বিষয়টি দুদকের নজরে আনার কথাও বলেন ময়মনসিংহের সচেতন মহল। তাছাড়া তাঁর নামে রয়েছে অনেক ধরনের অভিযোগ সে বহিড়া গত সন্ত্রাসী কিশোর গ্যাং দিয়ে অফিস করেন এবং নিজের বডিগার্ড নিয়ে চলাফেরার অভিযোগ রয়েছে।
Reporter Name 



















