ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মশারির ভেতরে ঘুমন্ত যুবককে সাপে ছোবল, ঝিনাইদহে মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View
Print

শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ৬ নম্বর গান্না ইউনিয়নের কুটি দুর্গাপুর গ্রামে সাপের দংশনে মিকাইল (১৮) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহত মিকাইল ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আসাদুল মন্ডলের ছোট ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে নিজ ঘরে মশারির ভেতরে ঘুমিয়ে ছিলেন মিকাইল। এ সময় মশারির ভেতরে ঢুকে একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘুমন্ত অবস্থায় মশারির ভেতরে সাপের দংশনে তরতাজা এক যুবকের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কথিত নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

মশারির ভেতরে ঘুমন্ত যুবককে সাপে ছোবল, ঝিনাইদহে মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬