
মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা) ভোলার লালমোহন উপজেলার পূর্ব ধলীগৌরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বর্তমান সুপার ও লালমোহন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম আর নেই। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
MD ZIA
Reporter Name 


















