ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ Time View
Print

‎ শাকিল খান ‎লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : ‎এসএসসি ও সমমানের পরীক্ষায় লাকসা-মনোহরগঞ্জের জিপিএ-৫ প্রাপ্ত ২৫৩জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে পৌরসভা অডিটরিয়ামে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম। ‎প্রধান অতিথি মোঃ আবুল কালাম বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। প্রযুক্তির সঠিক আধুনিক যুগে মাদকের ভয়াল থাবা ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ রয়েছে। তাদেরকে তোমাদের শ্রদ্ধা করতে হবে। শুধু ভালো ফলাফল করলেই হবে না পাশাপাশি সুনাগরিক, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ‎ছবি : ২/ এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন মোঃ আবুল কালাম এমপি। ‎তিনি আরো বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। আজকের এই ভালো ফলাফলের পেছনে তোমাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ত্যাগের অবদান রয়েছে। একই সাথে তিনি মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ সমাজকে সামনের দিকে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দেন। ‎অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মোঃ আবুল কালাম এমপি লাকসাম উপজেলার ২০৬ ও মনোহরগঞ্জ উপজেলার ৪৭জন কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফলে অবদান রাখায় প্রতিষ্ঠান প্রধানদেরও বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়। ‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাইলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ¦ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় মৎস্য হ্যাচারি মালিক কল্যাণ সমিতির জরুরি সভা অনুষ্ঠিত।

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬