ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)–এর পালংখালী বিওপির বিশেষ টহল দল উলুবনিয়া ডাম্পার রোডের রুবেলের কাঠি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন—টেকনাফ থানার কাটাখালী গ্রামের মো. সৈয়দ আকবরের ছেলে জোনায়েত (১৮) এবং একই গ্রামের মো. ইউনুসের ছেলে মিজানুর রহমান (১৮)। ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, টহল চলাকালে মিয়ানমারের দিক থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবির সদস্যদের সন্দেহ হয়। তাদের চ্যালেঞ্জ করা হলে তারা রুবেলের ঘেরের পানিতে ইয়াবা পুঁতে রেখে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করে আটক করেন। আটক দুজনকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়ে ঘেরের পানিতে পুঁতে রাখা খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

Update Time : ০৮:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬