ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক সাংবাদিকতার আহ্বান মান্দার এমপির

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ Time View
Print

​ ​এম এ মজিদ নওগাঁঃ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, সমাজের অনিয়ম, দুর্নীতি ও বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের নির্ভয়ে ও আপসহীনভাবে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের সত্য প্রকাশ এবং অনিয়মের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি। ​শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁর মান্দায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​ডা. ইকরামুল বারী টিপু বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। গণমাধ্যমের নিরপেক্ষ লেখনীর মাধ্যমেই প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বহু অনিয়ম-দুর্নীতি বন্ধ করা সম্ভব। তাই কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সবসময় সোচ্চার থাকতে হবে।” ​সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও তথ্যের সঠিকতা যাচাইয়ের ওপর জোর দিয়ে তিনি মান্দার সার্বিক উন্নয়ন, বিদ্যমান জনদুর্ভোগ এবং নানা সম্ভাবনার বিষয়গুলো দায়িত্বশীলভাবে তুলে ধরার পরামর্শ দেন। ​মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিকরা মান্দা উপজেলার বিভিন্ন সমস্যা ও নানা অনিয়মের চিত্র তুলে ধরলে সংসদ সদস্য তা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক ও উন্নয়নমূলক ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নির্ভীক সাংবাদিকতার আহ্বান মান্দার এমপির

Update Time : ০৬:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬