ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরের ঘিলাতৈলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অনেকে; বাড়িঘর ভাঙচুর

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৯ Time View
Print

ফয়ছল কাদির, সিলেট বিভাগীয় ব্যুরো :: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ও সকালে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মানব পাচার ও চোরাই ব্যবসার জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ইন্তাজ আলী চেয়ারম্যানের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় যাতে পুনরায় সংঘর্ষের ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় আহতদের মধ্যে ৫ জন কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরো কয়েকজনকে স্থানীয়ভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি জানান যে আমি উভয় পক্ষের অভিযোগ পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেছি। এবং স্থানীয় সূত্রে জানা যায় যে উভয় পক্ষকে সালিশের মাধ্যমে আবদ্ধ করা হয়েছে , এ বিষয়টি নিশ্চিত করেছেন ১নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের মাসিক মতবিনিময় সভা

জৈন্তাপুরের ঘিলাতৈলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত অনেকে; বাড়িঘর ভাঙচুর

Update Time : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬