ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ আমতলীর যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ Time View
Print

​ খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: ​পটুয়াখালীর গলাচিপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শলেন চন্দ্র মিস্ত্রী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর গলাচিপা থানার এসআই মোঃ সোহেল রানা সংগীয় ফোর্সসহ গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া এলাকার জনৈক জাকির মেলকারের বাড়ীর সামনের আধা পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শলেন চন্দ্র মিস্ত্রীকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। ​গ্রেপ্তারকৃত শলেন চন্দ্র মিস্ত্রী বরগুনা জেলার আমতলী থানার আঠারোগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাখালী গ্রামের সন্তোষ মিস্ত্রী ও বিমলা রানীর ছেলে। ​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, “মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে গলাচিপা থানা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। এলাকায় কোনো প্রকার মাদক ব্যবসা বা সেবন বরদাশত করা হবে না। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” ​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গলাচিপা থানায় একটি মামলা (মামলা নং-২০, তারিখ: ০৬/০৯/২০২৬) রুজু করে আইনী প্রকৃয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাটোরে নাগরিক ফোরামের ফলোআপ সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ আমতলীর যুবক গ্রেপ্তার

Update Time : ০২:০৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬