
মোঃ মিল্টন আলী সিনিয়র স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১২৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। নতুনপাড়া বিওপির সীমান্ত পিলার ৬৫/৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দলিল মিয়ার আমবাগানের মধ্যে নায়েব সুবেদার শ্রী তাপস কুমার সরকারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় আমবাগানের মধ্যে সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা মালিকবিহীন ১২৮ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এসব কীটনাশকের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।
ঝিনাইদহ
Reporter Name 



















